নির্বাচনী নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি রয়েছে : কক্সবাজার জেলা প্রশাসক

fec-image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফ উপজেলায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষন কার্যক্রম ও ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল মান্নান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার টেকনাফ সরকারি এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় ও টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেছেন।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনের জন্য সৎ, দক্ষ, যোগ্য ও নিরপেক্ষ কর্মকর্তাদের বাচাই করা হয়েছে এবং ভোট কেন্দ্র ও ভোটারদের নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। তাদের কে প্রশিক্ষণও দেয়া হচ্ছে। ভোট গ্রহণের মালামাল থেকে শুরু করে ভোট গ্রহণ, ফলাফল এবং সার্বিক বিষয়ে তাদের প্রশিক্ষণ করা হচ্ছে। আইন শৃংখলা বাহিনী সার্বিকভাবে কিভাবে সহায়তা করবে তাও অবহিত করেছি।’

ডিসি আরো বলেন, এ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। এবিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন থেকে নির্দেশনা এসেছে তাদের সর্বোচ্চ সতর্কতায় রাখার জন্য। প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামরা স্থাপন করা হয়েছে এবং পুলিশ সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডিঅন ক্যামরা থাকবে। কিছু কিছু কেন্দ্রকে অধিকগুরুত্বপূর্ণ বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছি।

তিনি বলেন, রোহিঙ্গা ভোটারদের ব্যাপারে নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে আইনশৃংখলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করছে।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজিব, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) রকিবুল হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমামুল হাফিজ নাদিম, সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী, টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

এর আগে টেকনাফ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি নির্বাচনী দায়িত্ব পালনে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

টেকনাফ উপজেলায় এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবেন মোট ৬১ জন প্রিজাইডিং অফিসার, ৩৮৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৭৭৬ জন পোলিং অফিসার।
মোট ১২২৫ জন দায়িত্ব পালন করবে বলে জানা গেছে।

উখিয়া-টেকনাফ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী, বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী (ধানের শীষ), জামায়াতের প্রার্থী নুর আহমদ আনোয়ারী (দাঁড়িপাল্লা),
ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল হক (হাতপাখা), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর প্রার্থী সাইফুদ্দিন খালেদ (সিংহ)।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি, ভোটারদের যাতায়াত সুবিধা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনা করেন।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, টেকনাফ উপজেলায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। পাশাপাশি মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন