নির্বাচনী প্রচারণায় মানুষের ভালোবাসায় আপ্লুত সালাহউদ্দিন আহমদ

fec-image

চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে পথসভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এদেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য, ২০২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের প্রত্যাশা পূরণ, জনআকাঙ্খা পূরণের জন্য ১২ তারিখে একটি ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে ইনশাআল্লাহ দেশের মানুষ দেশের পক্ষের শক্তিকে পাশে পাবে। বিএনপি দেশের মানুষের রাজনৈতিক দল। এই দলের পরিকল্পনা, রাষ্ট্রভাবনা, নিরাপত্তা ভাবনা- সবকিছুই দেশের মানুষকে নিয়ে।

বিএনপির তুমুল জনপ্রিয় এই নেতা চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় গেলে সেখানকার হাজারো নারী-পুরুষের ভালোবাসায় সিক্ত হন। অনেকেই তাদের প্রিয় নেতাকে, প্রিয় সন্তানকে কাছে পেয়ে পরম মমতায় এগিয়ে এসে দোয়া করেন। বিভিন্ন বয়সের নারী-পুরুষের উপস্থিতিতে তার পথসভা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। অনেকে তাদের শিশু সন্তান কোলে নিয়ে সালাউদ্দিনকে দেখতে এবং সন্তানের সাথে পরিচয় করিয়ে দিতে সভা স্থলে উপস্থিত হন।

সালাহউদ্দিন আহমদ এলাকাবাসীর এমন ভালোবাসায় আপ্লুত হন এবং পরম মমতায় তাদের সাথে কুশল বিনিময় করেন। বিএনপি ক্ষমতায় এলে এলাকাবাসীর উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পার্বত্যনিউজে চকরিয়া প্রতিনিধি জানান, সালাহউদ্দিন আহমদ গ্রামীণ জনপদের যেন এক হ্যামেলিনের বাঁশিওয়ালা। নির্বাচনী গণসংযোগ ও প্রচারণায় ছুটে চলছেন কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ার বিভিন্ন এলাকায়। জনসংযোগকালে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়া, সালাহউদ্দিন আহমদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন