নির্বাচনের তফসিল নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

fec-image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। 

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানান।

নির্বাচন কমিশনের সচিব বলেন, তফসিল ঘোষণা নিয়ে এখনো কোনও সিদ্ধান্ত হয়নি। যারা বিভিন্ন তারিখ উল্লেখ করছেন, তারা নিজ দায়িত্বে তা করছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমের কাছে দায়িত্বশীল আচরণের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যম সম্ভাব্য তফসিল ঘোষণার তারিখ হিসেবে ১১ ডিসেম্বর উল্লেখ করছে। কেউ কেউ আবার ফেব্রুয়ারিতে ভোটের সম্ভাব্য দিনও উল্লেখ করেছেন।

এদিকে আগামী রোববার নির্বাচনী তফসিল সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিক বৈঠকে বসবে নির্বাচন কমিশন। একই সঙ্গে তফসিল নিয়ে আলোচনা করতে রাষ্ট্রপতির সাক্ষাৎ পেতে চিঠি দিয়েছে কমিশন। জানা গেছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১০ ডিসেম্বর দুপুর ১২টায় সাক্ষাতের সময় নির্ধারণ করেছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গুজব, নির্বাচন কমিশন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন