নির্বাচন ঘিরে বান্দরবান জেলা শহর জুড়ে যৌথবাহিনীর মহড়া


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা দিতে বান্দরবান জেলা শহর জুড়ে মহড়া চালিয়েছে যৌথবাহিনী।
আজ বুধবার (১১ফেব্রুয়ারী) সকালে সদর জোনের প্রশিক্ষন গ্রাউন্ডের তিন বাহিনীর সদস্যরা মহড়াতে যোগ দেন।
এসময় সেনাবাহিনী, র্যাব ও বিজিবিসহ তিন বাহিনীর উদ্দ্যেশে নির্বাচনী পরিবেশ সুরক্ষিত রাখার নির্দেশনা দেন সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ হুমায়ুন রশীদ।
এসময় গুরুত্বপূর্ণ স্থাপনা, নির্বাচন সংশ্লিষ্ট অবকাঠামো এবং ভোটকেন্দ্রগুলোতে বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলা ও বেসামরিক প্রশাসনকে সহায়তা পাশাপাশি রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা বরদাস্ত করা হবে না হলে হুশিয়ার দেন তিনি। একই সাথে ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা প্রদান করেন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দেশের সর্বশেষ বান্দরবান সংসদীয় নির্বাচনী এলাকায় সেনাবাহিনীর ৪৫০ জন, বিজিবির ১০০ জন ও র্যাবের ৫০সহ ৬০০ জন যৌথবাহিনী সদস্য মাঠে নিয়োজিত থাকবে।
পরে নির্বাচনকে ঘিরে সেনাবাহিনী, বিজিবি, র্যাব এর সমন্বয়ে যৌথ বাহিনীর সদস্যরা জেলা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সতর্কতামূলক মহড়া দেন।

















