‘নির্বাচন বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ হয়েছে’

fec-image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে বলে জানিয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। পাশাপাশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাটি ভোট গণনা আরও স্বচ্ছ করার আহ্বান জানিয়েছে।

রাজধানীর গুলশানে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের প্রাথমিক প্রতিবেদন নিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সংস্থাটির প্রধান রোহানা এন হেতিয়ারাচ্চি। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছে।

তিনি আরও বলেন, সার্বিকভাবে এটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন হয়েছে। তবে, ভবিষ্যতে ভোট গণনার প্রক্রিয়া আরও স্বচ্ছ করার আহ্বান জানাই।

পাশাপাশি নির্বাচনী প্রচারণার ব্যয়ের বিস্তারিত হিসাব জনসমক্ষে প্রকাশেরও পরামর্শ দেন রোহানা এন হেতিয়ারাচ্চি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নির্বাচন, পর্যবেক্ষক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন