নির্বাচিত পার্লামেন্ট দেশের অমীমাংসিত বিষয়গুলো সমাধান করবে: মির্জা ফখরুল


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচিত পার্লামেন্ট দেশের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা করে সমাধানে পৌঁছাবে। যত দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে পারবো ততই মঙ্গল হবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পাকিস্তানের সময় থেকে গণতন্ত্রকে বারবার হরণ করা হয়েছে, নষ্ট করা হয়েছে। এইবার জুলাই যোদ্ধারা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ করে দিয়েছেন গণতন্ত্রকে এবং এই প্রচেষ্টা রাখবে বিএনপি। যত দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে পারবো ততই মঙ্গল হবে।
তিনি আরও বলেন, বর্তমান হতাশার কিছু নেই , এখন বেশি বেশি গণতন্ত্রের চর্চা আলোচনা হচ্ছে, এখান থেকেই সত্যিকার অর্থে গণতন্ত্রের সৌরভ তৈরী হবে।
পিআর বিষয় টেনে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, আগে থেকে তৈরি করে নিতে হয়। পিআর এখন পর্যন্ত সাধারণ মানুষের কাছে বোধগম্য নয়। বিএনপি এখনও চায় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো জাতীয় সরকার গঠন করবে। নির্বাচনই এর একমাত্র বিকল্প।

















