parbattanews

নেতানিয়াহুর বিরুদ্ধে সরব হচ্ছে ইসরায়েলিরাই

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে সরব হচ্ছে ইসরায়েলিরাই। গাজায় ফের হামলা চালানোয় সরকারের বিরুদ্ধে ইসরায়েলি জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিড।

এক্স হ্যান্ডলে একটি পোস্টে লাপিড লেখেন, পুরো জাতিকে এক হয়ে বলতে হবে: যথেষ্ট হয়েছে! তিনি সবাইকে পথে নেমে আসার আহ্বান জানান।

তিনি লেখেন, নেতানিয়াহুর ওপর থেকে ইসরায়েল আস্থা হারিয়ে ফেলেছে। বাস্তবেও তা দেখা গেছে। ১৮ মার্চ তেল আবিবে হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী পথে নেমে বিক্ষোভ করে। তারা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করে বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে নেতানিয়াহু সরকারের কাছে দাবি জানায়।

তবে নেতানিয়াহু কখনোই চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে চাননি, বরং সরকারের ওপর নিজের ক্ষমতা ধরে রাখার জন্য কাজ করেছেন।

স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের জন্য পরিকল্পিত চুক্তির কাঠামো ইসরায়েলি কর্তৃপক্ষ ইচ্ছা করে ভেঙে ফেলার পর নতুন হামলা গাজায় আবারো ইসরায়েলের যুদ্ধ শুরুর ইঙ্গিত দেয়।

Exit mobile version