parbattanews

পবিত্র রমজান মাসে আইন শৃংখলা নিয়ন্ত্রণে পুলিশকে সকলের সহযোগীতার আহ্বান

1121121

রামু প্রতিনিধি:

কক্সবাজারের রামু থানায় কম্পাউন্ডে বুধবার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার (উখিয়া সার্কেল) জসিম উদ্দিন মজুমদার।

রামু থানার ওসি সাইকুল আহম্মেদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সেকেন্ডে অফিসার গাজী ফৌজুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ ও কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, রামু প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়া, উপদেষ্টা, সচিত্র রামু বার্তার সম্পাদক দর্পণ বড়ুয়া, সাংগঠনিক সম্পাাদক খালেদ হোসেন টাপু, অর্থ সম্পাদক সোয়েব সাঈদ, আওয়ামীলীগ নেতা কামাল বোরহান উদ্দিন শাহান, স্বেচ্ছাসেবকলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, আনছারুল হক ভুট্টো, সংবাদকর্মী আব্দুল মালেক সিকদার প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন পুলিশ জনগনের বন্ধু, সাধারণ মানুষের সমস্যা সমধানের জন্য পুলিশ প্রশাসন গুরুত্বের সাথে দায়িত্ব পালনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আসন্ন রমজানের পবিত্রতা রক্ষা, আইন শৃংখলা নিয়ন্ত্রণে সকলের সহযোগীতা কামনা করেন।

Exit mobile version