parbattanews

পহেলা জুলাই নাইক্ষ্যংছড়ি আসছেন এমপি সাচিংপ্রু জেরী

এক দিনের সরকারি সফরে নাইক্ষ্যংছড়ি আসছেন বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী এমপি।

১ জুলাই বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসুচিতে অংশ নেবেন তিনি। কর্মসূচির মধ্যে রয়েছে মতবিনিময় সভা, প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, তিনি সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে গত ১৭ বছরে মামলা-হামলা ও নির্যাতনের শিকার ব্যক্তিদের সাথে মতবিনিময় করবেন। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

এরপর তিনি প্রধানমন্ত্রীর দুর্যোগ ও ত্রাণ তহবিল থেকে নির্বাচিত উপকারভোগীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করবেন। এছাড়া প্রধান মন্ত্রীর ঘোষিত পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান বলেন, “সংসদ সদস্যের আগমন উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো, তাদের কথা শোনা এবং সরকারি সহায়তা পৌঁছে দেওয়া। একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।”

Exit mobile version