পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল


বাংলাদেশকে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিবাদে পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়ায় ধন্যবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে এ ধন্যবাদ জানান।

উপদেষ্টা ড. আসিফ নজরুল পোস্টে বলেন- ‘ধন্যবাদ পাকিস্তান’।
এর আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।
















