parbattanews

পাচারের সময় রাঙামাটির মানিকছড়িতে পাহাড়ি চোলাইমদ ও মিনি ট্রাকসহ আটক ৫

Pic-22.09.13.psd

আলমগীর মানিক,রাঙামাটি:
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিনব কায়দায় মালবাহি মিনি ট্রাকে করে পাচারের সময় ৪ বস্তা চোলাই মদসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। এসময় মদ পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ট্রাকের ড্রাইভার, হেলপারসহ পাচঁজনকে আটক করা হয়েছে। রোববার ভোরে রাঙামাটি শহরের মানিকছড়ি চেকপোষ্টে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলো, নাছির (২৫), নজরুল ইসলাম (১৭), আল আমিন (১৯), পারভেজ (২৬) ও সাইফুল ইসলাম (১৭)। মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটি থেকে যাওয়ার পথে (ঢাকা মেট্টো-ন-১১-৩৮১১) নাম্বারের মালবাহি মিনি ট্রাকটি থামিয়ে গাড়ির অভ্যন্তরে মুখ বাধাঁ মদভর্তি চারটি বস্তা উদ্ধার করি। পরে বস্তা গুলো খুলে জীবন রক্ষাকারি ওর‌্যাল স্যালাইনের ভিতরে থাকা ২১২ লিটার পাহাড়ি চোলাই মদ পাওয়া গেছে। এসময় আমরা মদসহ মিনি ট্রাক ও সংশ্লিষ্ট পাচঁজনকে আটক করেছি। এদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version