পানছড়িতে জামায়াতসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

fec-image

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় জামায়াতসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

আজ দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি এবং ২৯৮ নং আসনের বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া উপস্থিত ছিলেন। তিনি পানছড়িতে পৌঁছানোর পর জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দলের বেশ কিছু নেতাকর্মী ওয়াদুদ ভূইয়ার হাতে ধানের শীষ ও ফুল তুলে দিয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

যোগদান শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে ওয়াদুদ ভূইয়া বলেন, আওয়ামী লীগের যারা খারাপ, অন্যায়, জুলুম ও অত্যাচার করেছে তারা পালিয়ে গেছে। এর বাইরে যারা ভালো কাজ করবেন তারা আমার সঙ্গে থাকুন।

যোগদানকৃতদের তুচ্ছ তাচ্ছিল্য না করার আহ্বান জানিয়ে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সুস্থতা চেয়ে বিশেষ দোয়া করা হয়।

এর আগেও জামায়াত শিবির, এনসিপির প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

এদিকে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া, মিলাদ মাহফিল ছাড়া সব ধরনের রাজনৈতিক সভা- সমাবেশ স্থগিত করেছে জেলা বিএনপি। এক প্রেস বার্তায় এ তথ্য জানান জেলা বিএনপি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ওয়াদুদ ভুঁইয়া, খাগড়াছড়ি, পানছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন