parbattanews

পানছড়িতে আগুনে পুড়ে স্ত্রী নিহত স্বামী গুরুতর আহত

Dom DOM Dead

পানছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার পানছড়িতে আগুনে পুড়ে মারা গেছেন গৃহবধু শাহিনুর (৪২)। অপরদিকে তার স্বামী আবুদল খালেক (৬০) অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ৩নং পানছড়ি ইউপির দমদম গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে শাহিনুরের ঘরে (নেত্রী শাহিনুর) আগুনের লেলিহান শিখা দেখে সবাই ছুটে এলেও মুহুর্তের মধ্যে পুরো ঘরে আগুন ধরে যায়। এ সময় আবদুল খালেককে দরজা ভেঙ্গে কোন টেনে হিচড়ে বের করলেও শাহিনুর নিজ কক্ষের খাটের মাঝেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ মর্মান্তিক দৃশ্য এক নজর দেখার জন্য সাত সকাল থেকেই দমদম গ্রামের বাড়িতে দুর দুরান্ত থেকে নামছে মানুষের ঢল। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান অফিসার ইনচার্জ মো: আ: জব্বার।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাহার মিয়া, বিএনপি সভাপতি বেলাল হোসেন, ইউপি সদস্য জব্বার হোসেন, সদস্যা রোজী আক্তারও ছুটে আসেন। খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো: মজিদ আলী, সহকারী পুলিশ সুপার মো: এনায়েত হোসেন মান্নান, সদর সার্কেল মো: রইছ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে পানছড়ি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। মামলা নং-০৮, তারিখ-২১-৯-২০১৫ইং।

Exit mobile version