parbattanews

পানছড়িতে দু’ভাইয়ের লড়াই, ছোট ভাইয়ের জিপিএ-৫

পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসিতে জিপিএ-৫ অর্জনের লড়াই করেছে আপন দু’ভাই। শেষ পর্যন্ত ছোট ভাই সাজিবুল ইসলাম অর্জন করেছে জিপিএ-৫। বড় ভাই শরীফুল ইসলাম অর্জন করেছে ৪.৩৩ পয়েন্ট। তারা দু’জন এনায়েত হোসেন ও সেলিনা আক্তারের সন্তান।

পানছড়ি কলাবাগান এলাকায় ভাড়া বাসায় তাদের বসবাস। তাদের নিজ বাড়ি দীঘিনালা উপজেলার কবাখালি মুসলিম পাড়ায়।

তাদের বাবা জানায়, দু’জনেই বিজ্ঞান বিভাগের ছাত্র। তাদের বয়সের ব্যবধান দেড় বছর। ছোট বেলা থেকেই একে অপরের পরিপূরক।

তাই প্রাথমিকের গণ্ডি থেকে শুরু করে একই সাথে এসএসসি পাশ করেছে। ফলাফলে দু’ভাই সন্তুষ্টি প্রকাশ করে।

তবে বাবা এনায়েত হোসেনের শতভাগ আত্মবিশ্বাস ছিল সাজিবুল জিপিএ-৫ অর্জন করবে। তাদের দু’জনকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেশের বড় আসনে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন তিনি।

Exit mobile version