parbattanews

পানছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

S lig Pic

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে পানছড়ি উপজেলা ছাত্রলীগ সোমবার নানা কর্মসূচী পালন করে।

কর্মসূচীর সূচনালগ্নেই সকাল ৯টায় এক র‌্যালি বের হয়। র‌্যালিটি  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি পরবর্তী উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে ছাত্রলীগ সভাপতি শ্রীকান্ত দেব মানিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মো: গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া। এতে স্বাগত বক্তব্য প্রদান করে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জহিরুল আমিন রুবেল।

অনুষ্ঠানে উপস্থিত থেকে ছাত্রলীগের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের দিক তুলে ধরেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জয়নাথ দেব, সাংগঠনিক সম্পাদক মো: আবু তাহের, যুবলীগ সাধারণ সম্পাদক নাজির মাহামুদ প্রমূখ। আলোচনা সভা শেষে করতালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা হয়।

Exit mobile version