parbattanews

পানছড়িতে বিশ্ব মা দিবস পালিত

Panchari MA Pic n 14.5

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

জেলার পানছড়িতে যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হয়েছে ’’বিশ্ব মা দিবস’’। এ উপলক্ষ্যে পানছড়ি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে  র‌্যালি ও র‌্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বার্হী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা। এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান, সকল ইউপি চেয়ারম্যান, সচেতন নারী সমাজ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version