parbattanews

পানছড়িতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছা সেবকদলের বিক্ষোভ মিছিল

30 PIC

শাহজাহান কবির সাজু, পানছড়ি, খাগড়াছড়ি :

নেতা কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, আটক নেতাকর্মীদের মুক্তি ও হয়রানী বন্ধ করাসহ নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবীতে ১৮ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘন্টার অবরোধের সমর্থনে এক বিক্ষোভ মিছিল করেছে পানছড়ি উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।

আজ শনিবার সকাল ৮টায় ছাত্রদল সভাপতি নুরুল কায়েশ শিমুল, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, যুবদল নেতা মো: আফছার ও স্বেচ্ছাসেবক দল সভাপতি তোহিদুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ৭২ ঘন্টার অবরোধে সাড়া দিতে  উপজেলাবাসীর প্রতি আহবান জানানো হয়।

Exit mobile version