পানছড়ি প্রতিনিধি:
জেলার পানছড়িতে শুরু হয়েছে ৪৩ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন খেলাধুলা। মঙ্গলবার বিকাল তিনটা থেকে পানছড়ি উপজেলা পরিষদ মাঠে শুরু হয় এই খেলা। উদ্বোধনী দিনে ছাত্রীদের হ্যান্ডবল ও ছাত্রদের ফুটবল দিয়েই শুরু সূচনা পর্ব। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শাহজাহান মিয়া ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: শাহজাহান কবির সাজু অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন।
বিকাল তিনটায় উদ্বোধনী খেলায় লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় ১ – ০ গোলে নালকাটা বিদ্যালয়কে এবং দিনের অপর খেলায় পূজগাং মূখ উচ্চ বিদ্যালয় ৩ -০ গোলে উল্টাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। ছাত্রদের ফুটবলে সর্বমোট আটটি স্কুল নক আউট পদ্ধতিতে একে অপরের মোকাবেলা করবে বলে মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়। উদ্বোধনী দিনে খেলা পরিচালনা করেন নাজির মাহামুদ। সহযোগী হিসাবে ছিলেন মানিক ও শাহাদাৎ।
