parbattanews

পানছড়িতে স্বাধীনতা দিবসের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা সম্পন্ন

ART abd QUIZE

পানছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে উপজেলা প্রশাসন সাজিয়েছে নানান আয়োজন। তারই ধারাবাহিতায় বুধবার সকাল দশ’টা থেকে পানছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার মূল পর্ব।

শিশুদের নিয়ে আয়োজিত চিত্রাঙ্কনে প্রথম-দ্বিতীয় শ্রেণি নিয়ে “ক” গ্রুপ, তৃতীয়-চতুর্থ শ্রেণি নিয়ে “খ” গ্রুপ ও পঞ্চম শ্রেণি নিয়ে “গ” গ্রুপ করা হয়। অপরদিকে কুইজ প্রতিযোগিতায় ৬ষ্ঠ-৭ম নিয়ে গ্রপ “ক” ৮ম শ্রেণি নিয়ে গ্রুপ “খ” ও নবম-দশম নিয়ে “গ” গ্রুপ করা হয়।

চিত্রাঙ্কনে বিভিন্ন গ্রুপে সুশান্ত বড়ুয়া, ঐশ্বর্য চাকমা ও জিনাত আরা জেরিন, কুইজে মো: সাজেদুল ইসলাম, সুরাইয়া ইয়াছমিন লিজা ও শান্তা সেন প্রথমস্থান অধিকার করেন।

এসময় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শাহজাহান মিয়া, উপজেলা রিসোর্স কর্মকর্তা মো: খলিলুর রহমান জাহিদ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আবু তোয়াব মজুমদার পলাশ ও যুব উন্নয়ন ক্রেডিট সুপারভাইজার মো: গিয়াস উদ্দিন।

Exit mobile version