parbattanews

পানছড়িতে হামের খবর গুজব: ডা. অনুতোষ চাকমা

জেলার পানছড়ি উপজেলার রামতনুপাড়া ও মরাটিলা এলাকায় হামের প্রকোপ দেখা দেয়ার খবরটি নেহাত গুজব বলে জানিয়েছেন পানছড়ি স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: অনুতোষ চাকমা।

শনিবার (৪ এপ্রিল)  সকালে মেডিকেল টিম নিয়ে লোগাং ইউপির রামতনু পাড়াস্হ বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে উঠোন বৈঠক করেন।

তিনি বলেন, এ সময় যেসব শিশুরা হামে আক্রান্ত বলে ধারণা করা হয়েছিল তাদের মাঝে হামের কোন লক্ষণ পাওয়া যায়নি। তিনি সবাইকে নিশ্চিত থেকে স্বাভাবিক জীবন যাপনের নির্দেশ প্রদান করেন।

করোনাভাইরাস সম্পর্কেও তাদের দিক নির্দেশনা দেন ডা: অনুতোষ চাকমা।

লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা জানান, ডা: অনুতোষ চাকমার কর্মদক্ষতা আমায় মুগ্ধ করেছে। প্রত্যন্ত এলাকায় হামের কথা শুনে তিনি নিজেই ছুটে এসেছেন সেটা পানছড়ি স্বাস্থ্য বিভাগের জন্য এটা একটা বিরল দৃষ্টান্ত।

এ ধরণের আতংকের মাঝে একটি সু-খবর নিশ্চিত করায় মেডিকেল টিমের সকল সদস্যকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

Exit mobile version