স্টাফ রিপোর্টার:
জেলার পানছড়ি উপজেলার ৫ ইউপিতে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতির অংশ হিসেবে প্রার্থীর সংখ্যা ৩৯ পার হয়ে নতুন যোগ হয়েছে আরো তিন। এ নিয়ে সর্বমোট চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা দাড়ালো ৪২। তবে এ সংখ্যা বাড়ার এবং কমার সম্ভবনা রয়েছে বলেও জানা গেছে।
৪নং লতিবান ইউপিতে যোগ হয়েছে নালকাটা এলাকার খুলারাম চাকমার ছেলে এস.চাঙমা সত্যজিত।
অপরদিকে ৫নং উল্টাছড়ি ইউপিতে প্রার্থীতা ঘোষণা করেছে আরো দু’জন। এদের একজন উল্টাছড়ি গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে মো. আবু বক্কর সিদ্দিক এবং অপরজন একই গ্রামের মো. আজগর আলীর ছেলে মো. আক্কাছ আলী।
