করোনার এই দুর্যোগে লকডাউনের কবলে আটকে পড়া পানছড়ির হতদরিদ্রদের মাঝে নিজ অর্থায়নে ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন সংবাদকর্মী শাহজাহান কবির সাজু।
শনিবার (৪ এপ্রিল) বিকালে তিনি পানছড়ির অসহায় খেটে খাওয়া মানুষদের কাছে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।
সাংবাদিক শাহজাহান কবির সাজু দৈনিক কালের কন্ঠ, দৈনিক পূর্বকোন ও অন লাইন পার্বত্য নিউজের পানছড়ি উপজেলা প্রতিনিধি।
তিনি উপজেলার খেটে খাওয়া ১০টি পরিবারের হাতে নিজ অর্থায়নে পাঁচ কেজি করে চাউল তুলে দেয়।
এ ব্যাপারে শাহজাহান কবির সাজু জানান, যে যার অবস্থান থেকে হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার বলে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সেই কথাটিকে সম্মান জানিয়ে নিজের সাধ্যমত সহায়তা নিয়ে আমার এগিয়ে আসা।
জানা যায়, এর আগেও উপজেলার বিভিন্ন এলাকায় ব্লিসিং পাউডার বিতরণ করেছেন সাংবাদিক শাহজাহান কবির সাজু।
