parbattanews

পানছড়ি ব্র্যাক স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যেগে মশারি বিতরণ

BRAC

শাহজাহান কবির সাজু, (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার পানছড়ি ব্র্যাক স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যেগে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রন কর্মসূচী ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রনালয় ব্র্যাক এর আয়োজনে  শনিবার সকাল ১১টায় পানছড়ি উপজেলা পরিষদ মাঠে এ মশারি বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা: নারায়ন চন্দ্র দাস। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্র্যাক স্বাস্থ্য অধিদপ্তরের পানছড়ি শাখা প্রধান ইভানী চাকমা, ইউপি সদস্য আবদুল জব্বার ও উপজেলা প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক সৈয়দ এম.এ বাসার প্রমুখ।

ব্র্যাক পানছড়ি স্বাস্থ্য অধিদপ্তরের জুনিয়র মাঠ সংগঠক পার্সন চাকমা জানান, আজ শনিবার থেকে দ্বিতীয় পর্যায়ে মশারি বিতরণ করা হচ্ছে। এর আগে প্রতিটি পরিবারের মাঝে প্রায় ত্রিশ হাজার মশারি বিতরণ করা হয়েছিল। আগে যারা একটি করে মশারি পেয়েছে এবং যারা পায়নি এ ধরনের পরিবারের মধ্যে চলতি সপ্তাহে চার হাজার মশারি বিতরণ করা হবে বলে তিনি জানান।

Exit mobile version