
পানছড়ি প্রতিনিধি:
পানছড়ি ৩ বিজিবি লোগাং জোনের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহষ্পতিবার (১ নভেম্বর) বেলা ১টায় লোগাং জোন সদর দপ্তরে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হামিদুল হক। অনুষ্ঠানের শুরুতে ৩ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর জিয়াউল হোসেন ৩ বিজিবি’র সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন।
এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার কর্নেল গাজী সাজ্জাদ হোসেন, খাগড়াছড়ির এএসইউ শাখা অধিনায়ক লে. কর্নেল সর্দার আলী হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ।