parbattanews

পানি কমেছে কাপ্তাই হ্রদে, বিদ্যুৎ উৎপাদন নেমেছে ৮০ মেগাওয়াটে

শুষ্ক মৌসুমে কমেছে কাপ্তাই হৃদের পানি। ছবি : কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পানি স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন নেমেছে ৮০ মেগাওয়াটে। কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ২টি ইউনিট হতে এই ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, প্রচণ্ড খড়া এবং শুষ্ক মৌসুমে হ্রদে পানি স্বল্পতা দেখা দেয়। যার ফলে ২৩০ মেগাওয়াট হতে দিন দিন বিদ্যুৎ উৎপাদন নিচে নেমে এসেছে ৮০ মেগাওয়াটে।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র (পিডিবি) সূত্রে জানা যায়, ১ নং ও ২নং ইউনিট হতে ৪০ মেগাওয়াট করে মোট ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যা ন্যাশনাল গ্রেডে যুক্ত হচ্ছে। ৫টি ইউনিটের মধ্যে ৩টি ইউনিট পানি স্বল্পতার কারণে বন্ধ রাখা হয়েছে।

কর্মকর্তারা আরো জানান, বর্তমানে কাপ্তাই হ্রদে চলতি মৌসুমে পানি থাকার কথা ৮৬ এমএসএল (Mean Sea Level)। বর্তমানে হ্রদে পানি আছে ৮১ দশমিক ৩৫এমএসএল পর্যন্ত। দিন দিন হ্রদে পানি হ্রাস পাচ্ছে।

Exit mobile version