‘পার্বত্য চট্টগ্রামে বাঙালিরা চাকরিতে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছেন’


পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় বাঙালি লোকজন চাকরিতে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের দুর্দশার কথা শোনার কেউ নেই।
গতকাল (২৬ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের এক মতবিনিময় সভায় এমন তথ্য উঠে এসেছে।
চাকরি সংস্কার আন্দোলনের আহ্বায়ক জালাল আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোস্তফা আল ইহযায, জাস্টিস পার্টির সভাপতি আবুল কাশেম, মুসলিম সমাজের সভাপতি মাসুদ হাসান, মুসলিম লীগের সাংগঠনিক সম্পাদক খানে এ আসাদ, অ্যাডভোকেট কাজী এ. এ. কাফী, খান হৃদয় প্রমুখ।
বক্তারা বলেন, “পার্বত্য চট্টগ্রামে (রাঙামাটি/খাগড়াছড়ি/বান্দরবান) বাঙালি জাতির লোকজন চাকরিতে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের দুর্দশার কথা শোনার কেউ নেই। এনজিও, উন্নয়ন প্রকল্প বা স্থানীয় প্রশাসনের অধীনে চাকরিতে পাহাড়ি জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হয়। এতে যোগ্য বাঙালি প্রার্থীরা সুযোগ হারাচ্ছেন বলে মনে করেন অনেকে।”

















