পার্বত্য শান্তিচুক্তির ২৮ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটিতে গণসমাবেশ

fec-image

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে ২ ডিসেম্বর ২০২৫ রাঙামাটির জিমনেসিয়াম প্রাঙ্গণে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আয়োজিত এ সমাবেশে রাঙামাটির বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও পৌর এলাকা থেকে পার্বত্য জনগোষ্ঠী অংশগ্রহণ করে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার । সমাবেশে বিশেষ অতিথি ছিলেন এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, শিক্ষাবিদ ও লেখক শিশির কান্তি চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি মনি চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি রুমেন চাকমা প্রমূখ। সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, রাঙামাটি জেলা কমিটির সভাপতি ডা. গঙ্গামানিক চাকমা এবং সঞ্চালনা করেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদক আশিকা চাকমা। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুনির্মল দেওয়ান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, পার্বত্য শান্তিচুক্তি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন