পার্বত্য তিন জেলায় এনসিপির মনোনয়ন পেলেন যারা


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে অ্যাডভোকেট মনজিলা সুলতানা, রাঙামাটিতে প্রিয় চাকমা ও বান্দারবানে মংসা প্রু চৌধুরীকে মনোনয়ন দিয়েছে এনসিপি।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সদস্যসচিব আখতার হোসেন এসব আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে দলের মনোনীত ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই সময় পার্বত্য তিন জেলার প্রার্থীদেরও নাম ঘোষণা করেন তারা।
দলটির নেতা আখতার হোসেন বলেন, “নাগরিকের স্বার্থ ও যোগ্যতার ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হয়েছে। স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন করার লক্ষ্যে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ।”

















