পার্বত্য মন্ত্রীর পদ থেকে দীপেন দেওয়ান স্বেচ্ছায় পদত্যাগ করেননি বলে জানিয়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা।
মঙ্গলবার ( ২ জুন ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এই কথা জানান।
ফেসবুক পোস্টে সর্বমিত্র বলেন, পার্বত্যবাসী বিএনপির উপর আস্থা রেখেছিল , ফলস্বরূপ ,তিনটি আসনেই বিএনপি জয় লাভ করে। অত্যন্ত সজ্জন ব্যক্তি রাঙামাটি আসনের এমপি দীপেন দেওয়ান পাহাড়ের পাহাড়ি-বাঙালি উভয় সম্প্রদায়ের শ্রদ্ধার পাত্র।
দীপেন দেওয়ানের পদত্যাগের বিষয় উল্লেখ করে পোস্টে তিনি বলেন, অসুস্থতার কারণ উল্লেখ করলেও , দীপেন দেওয়ান পার্বত্য মন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেননি।
পদত্যাগের কারণ হিসেবে পোস্টে তিনি আরও বলেন, স্রেফ জেলা পরিষদে চেয়ারম্যান পদে সুপারিশের দ্বন্দ্বকে কেন্দ্র করে তাঁর ইচ্ছার বিরুদ্ধে তাঁর মন্ত্রিত্ব কেড়ে নেয়া হয়েছে মাত্র তিন মাসের মাথায়। মন্ত্রী-প্রতিমন্ত্রীর দ্বন্দ্বে এভাবে মন্ত্রিত্ব কেড়ে নেয়ার নজির খুব একটা নেই।
পার্বত্যবাসীর মনে এ দাগ থেকে যাবে বলেও সর্বমিত্র জানান।
