পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির শুভেচ্ছা

fec-image

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এবং প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ ‘পার্বত্য চট্টগ্রাম সমিতি’-এর নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কার্যালয়ে ফুল দিয়ে তাদের এ শুভেচ্ছা জানানো হয়।

সমিতির নেতৃবৃন্দ পাহাড়ের শিক্ষা, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নে তাঁদের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। তারা পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন ও শান্তি রক্ষায় মন্ত্রণালয়ের আগামী দিনের সকল ইতিবাচক পদক্ষেপে সমিতির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম সমিতির সভাপতি সাংবাদিক ও গবেষক এ এইচ এম ফারুক। এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনির হোসেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মিতায়ন চাকমা, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম ও ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসেন জিসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী দীপেন দেওয়ান ও প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির নেতাদের ধন্যবাদ জানান।

এ সময় মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে কোনো বিভেদ বা ভেদাভেদ নয়, বরং আমাদের লক্ষ্য একটি অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) সমাজ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা। পাহাড়ে বসবাসরত সকল জাতি-গোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্য প্রতিমন্ত্রী, পার্বত্য মন্ত্রী, সংগঠন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন