পাহাড়ে সকল সম্প্রদা‌য়ের আশ্রয়স্থল ওয়াদুদ ভুইয়া

fec-image

খাগড়াছ‌ড়ি ম‌হিলা দ‌লের সভাপ‌তি কু‌হেলী দেওয়ান ব‌লে‌ছেন,পাহা‌ড়ে সম্প্রদা‌য়িক সম্প্রী‌তির আস্ত্রয়স্থল ওয়াদুদ ভুইয়া। তার নেতৃ‌ত্বে পাহা‌ড়ি-বাঙ্গালী শান্তী‌তে সহবস্থা‌নে সম্প্রীতি বন্ধ‌নে বসবাস কর‌ছে।

বুধবার (৫ন‌ভেম্বর) দুপু‌রে খাগড়াছ‌ড়ি‌র মা‌টিরাঙ্গা পৌর ম‌হিলা দ‌লের আ‌য়োজ‌নে অনু‌ষ্ঠিত ম‌হিলা দ‌লের সমা‌বে‌শে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

ক্ষমতায় থাকা কা‌লিন ২০০১‌থে‌কে ২০০৬ সা‌লের ওয়দুদ ভুইয়ার উন্নয়ন কথা তুলে ধ‌রে  কু‌হেলী দেওয়ান ব‌লেন,ওয়াদুদ ভুইয়া উন্নয়‌নের কথা ব‌লে শা‌ন্তি ও সম্প্রী‌তির কথা বলে। পাহাড়‌কে শান্ত ও সমৃ‌দ্ধশালী কর‌তে ওয়াদুদ ভুইয়ার‌ বিকল্প নাই।

দে‌শের অবকাঠা‌মো উন্নয়নের কথা তু‌লে ধ‌রে প্রধান অ‌তি‌থি ব‌লে‌ন,গত স‌তের বছ‌রে পাহা‌ড়ে অবকাঠা‌মোগত উন্নয়ন হয়‌নি। বিএন‌পি ক্ষমতায় আস‌লে রাস্তা ঘাট, ব্রিজ,স্কুল ক‌লেজ,মস‌জিদ মন্দির সহ সকল অবকাঠা‌মো গত উন্নয়ন ত্বরা‌ন্বিত হ‌বে।নারী উন্নয়নে পুরু‌ষের পাশাপা‌শি নারী‌দের কর্মসংস্থান সৃ‌ষ্ঠি করা হ‌বে ব‌লে আশ্বাস দেন তি‌নি।

বিএন‌পি ক্ষমতায় এ‌লে কৃষক‌দের ভাগ্য উন্নয়‌নে কাজ কর‌বে উ‌ল্লেখ করে কু‌হেলী দেওয়ান বলেন, প্রতি‌টি কৃষক‌ কে পরিবারে কার্ড দেয়া হবে। যা‌তে প্রা‌ন্তিক কৃষকরা নায্য দা‌মে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় কর‌তে পা‌রে।

তাই ওয়াদুদ ভুইয়া‌কে সংস‌দে পাঠা‌তে এবং দ‌লের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক রহমান‌কে প্রধান ম‌ন্ত্রী কর‌তে ভোটার‌দের দ্বারে দ্বারে গি‌য়ে ধা‌নের শী‌ষে ভোট চাই‌তে নেতা কর্মী‌দের প্রতি আহ্বান জানান তি‌নি।

সমাবে‌শে স্বাগত বক্তব্য রা‌খেন মা‌টিরাঙ্গা পৌর ম‌হিলা দ‌লের সাধারণ সম্পাদক তান‌জিলা সুলতানা রুমা। প্রধান বক্তা পৌর বিএন‌পি সভাপ‌তি শাহ জালাল কাজল।

ম‌হিলা দ‌লের সভাপ‌তি জয়শ্রী দের সভপি‌তি‌ত্বে বি‌শেল অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন,জেলা মহিলাদ‌লের সিনিয়র সহ-সভাপতি মরিয়ম আক্তার মনি, সাংগঠনিক সম্পাদক তাস‌লিমা সিরাজ সিমা, মা‌টিরাঙ্গা পৌর বিএন‌পি সি‌নিয়র সহসভাপ‌তি নারায়ন ত্রিপুরা,সাধারাণ সম্পাদক ইব্রাহীম পাটোয়ারী,সাংগঠ‌নিক সম্পাদক সাদাদম হো‌সেন প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আসন্ন নির্বাচন, ওয়াদুদ ভুঁইয়া, খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন