parbattanews

পাহাড় ধস: ৬ ঘণ্টা পর রাঙামাটি-খাগড়াছড়ি যান চলাচল স্বাভাবিক

টানা বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনায় রোববার (৩ আগষ্ট) সকাল থেকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাথে খাগড়াছড়ির দীঘিনালাসহ পুরো দেশের যোগাযোগ বন্ধ হয়ে যায়। অবশেষে দীর্ঘ ছয় ঘণ্টা প্রচেষ্টার ফলে সড়ক থেকে মাটি সরানোর পর রোববার দুপুর ১২টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, খাগড়াছড়ি-বাঘাইছড়ি সড়কের একটি স্থানে পাহাড় ধসে পড়েছে। সড়ক থেকে মাটি সরিয়ে ফেলায় দুপুর থেকে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাথে সারাদেশের যান চলাচল শুরু হয়েছে। সকাল থেকে সড়কে পড়ে থাকা মাটি সরাতে সেনাবাহিনীর পাশাপাশি একাধিক সংস্থা কাজ করে।

Exit mobile version