parbattanews

পাহাড়ের সকল সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বিএনপি’র বিকল্প নেই- ওয়াদুদ ভূইয়া

ওয়াদুদ ভুইয়া

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি ॥

পাহাড়ের সকল সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বিএনপি’র বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি, সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া। শনিবার সকালে খাগড়াছড়ি জেলা শহরের কলাবাগান এলাকায় আদর্শ যুব সংঘের হলরুমে বিএনপি সমর্থিত মারমা ঐক্য পরিষদের নেতৃবৃন্দদের নিয়ে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় জেলা বিএনপি’র সহ-সভাপতি কংচাইরী মারমা’র সভাপতিত্বে সভায় জেলা বিএনপি’র জেষ্ঠ্য সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা ও বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা মাস্রাথোয়াই চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

Exit mobile version