parbattanews

পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব, হচ্ছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী

র‌্যাবকে পুলিশের এলিট ফোর্স হিসেবে পরিচালনার জন্য নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দফতরে র‌্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামীতে র‌্যাব মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে। নাম পরিবর্তন হবে কি না সেটা পরে সিদ্ধান্ত হবে।’

কিছু কর্মকর্তার কারণে র‌্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এর জন্য প্রতিষ্ঠান দায়ী না। ফ্যাসিবাদের সময় কিছু কর্মকর্তা এবং র‌্যাবের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ছিল।’

র‌্যাবের জন্য নতুন আইন হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘নতুন আইনে র‌্যাব পরিচালিত হবে। সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে।’

Exit mobile version