বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশের ন্যায় কক্সবাজারের পেকুয়ায় ছাত্র সমাজের এক বিক্ষোভ মিছিল ও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে।
রবিবার (৪ আগস্ট) সকাল ১১টায় প্রচণ্ড বৃষ্টি অপেক্ষা করে পেকুয়া কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়। পরে সমন্বয়ক হিরণের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়ে পেকুয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ হয়ে বাজার ঘুরে পুনরায় শহীদ মিনারে এসে মিছিল শেষ করে।
মিছিল শেষে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখে প্রধান সমন্বয়ক হিরন সরওয়ার। এছাড়া আরও বক্তব্য রাখেন সমন্বয়ক সালমান সাকি, ওয়াহিদ, এহেসান হাবিব।
