নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
পেকুয়ার ১৭ এতিমখানায় সাত’শ জন অনাথ এতিমদের জন্য চাল বিতরণ করেছেন পেকুয়ার ইউএনও মোঃ মারুফুর রশিদ খাঁন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তার কার্যালয় থেকে এসব প্রতিষ্ঠানের জন্য ১৭বস্তা চাল সরবরাহ করা হয়।
ব্যক্তিগত উদ্যোগে এ খাদ্য সহায়তা এতিমদের জন্য পৌঁছে দিয়েছেন তিনি। ওই দিন উপজেলার সাতটি ইউনিয়নের ১৬টি এতিম খানার পক্ষে ইউএনও’র প্রদত্ত এসব চাল সহায়তা গ্রহণ করেছেন ওই সব শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত পরিচালক ও শিক্ষকরা।
এ ব্যাপারে ইউএনও জানিয়েছেন এসব এতিমখানাগুলো সমাজের বিত্তবান ও স্থানীয়দের অর্থ সহায়তায় পরিচালিত হয়ে আসছে। বহু এতিমখানায় শিক্ষা বিস্তারে ও অনাথ এতিমদের খাবার যোগান দেয়া কঠিন হয়ে পড়ে। তাই আমি উদ্যোগ নিলাম তাদেরকে কিছু দেওয়ার জন্য। অবশ্যই এমপি মহোদয়ও এ মহৎ কাজে আমাকে সহযোগিতা করেছেন বলে তিনি জানান।
