parbattanews

পেকুয়ায় এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

পেকুয়া প্রতিনিধি :
পেকুয়ায় এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের পূর্ব উজানটিয়ার নদীর মোহনা থেকে প্রায় ৩৫ বছরের অজ্ঞাতনামা ওই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

লাশটি স্থানীয়রা নদীতে দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পেকুয়া থানার এস আই কামরুল হাসান গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন।

এ প্রসঙ্গে এস আই কামরুল জানান, লাশটি দেখে মনে হয় আনুমানিক ৩/৪ দিন আগে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

Exit mobile version