parbattanews

পেকুয়ায় পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে বেলি সুলতানা রুচি (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। বেলি সুলতানা রুচি একই এলাকার মকসুদ আহমদের মেয়ে ও পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের ১ম বর্ষের ছাত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান বাহাদুর শাহ বলেন, কলেজছাত্রী রুচি মৃগী রোগী ছিল। সকালে কলেজ থেকে ফিরে সে নিজেদের পুকুরে গেলে সেখানে ডুবে যায়। পরে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা ও রুচির স্বজনরা তাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ভুঁইয়া বলেন, ‘কলেজছাত্রীর মৃত্যুর বিষয়টি ইতিমধ্যে শুনেছি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।’

Exit mobile version