parbattanews

পেকুয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ব্যবসায়ীর মৃত্যু

মৃত্যু

পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যুতিক শটসার্কিটে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাত ১২টায় উপজেলার সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী এলাকায় আবুল কাশেমের মালিকানাধীন মুদির দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত্র হলে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে দোকান পুড়ে ছায় হয়ে যায়।

এসময় দোকানে থাকা মো: তারেক(১৮) নামের এক যুবকের মৃত্যু হয়। সে পূর্ব গোয়াখালী এলাকার আবুল কাশেমের পুত্র। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ রশিদ খান ও পেকুয়া থানার ওসি আবদুর রকিব সঙ্গী ফোর্স নিয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন।

প্রশাসন ও পারিবারিক সমঝোতার মাধ্যমে নিহত ব্যবসায়ীর লাশ পারিবারিক কবরস্থানে বৃহষ্পতিবার সকাল ১১টায় দাফন করা হয়। এদিকে তার অকাল মৃত্যুতে তার পরিবার ও আত্মীয় স্বজনদের আহাজারীতে আকাশ ভারী হয়ে উঠে।

এ ব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ রশিদ খান জানান, লাশটি আগুনে পুড়ে যাওয়ায় ডিসি স্যারের অনুমতি নিয়ে ময়না তদন্ত ছাড়া দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

Exit mobile version