parbattanews

পেকুয়ায় মৎস্য প্রজেক্টে সন্ত্রাসী হামলা লুটপাত আহত ৩

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
পেকুয়ায় মৎস্য প্রজেক্টের সন্ত্রাসী হামলা করে প্রজেক্টের মাছ ও বসতঘরে হামলা করে মালামাল লুট করার ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীরা মহিলা সহ ৩ জন কে গুরুত্বর আহত করেছে। আহতরা হলেন নুরুল হুদ্দার পুত্র নুরুল আলম(৫৫), নুরুল আলমের স্ত্রী খদিজা বেগম(৪৫), মৃত: ইয়াকুর মিয়ার পুত্র ছৈয়দুল হক(৬০)। 

আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পেকুয়া সদর হাসপাতালে ভর্তি করে পরে অবস্থার অবনতি হলে চমেকে প্রেরণ করে। জানা যায়, গত ২৮ মে রাত ৮ টায় উপজেলার সদর ইউনিয়নের বিলহাছুরা এলাকার মৃত:নুরুল হুদার পুত্র নুরুল আলম ও সদর ইউপির মহিলা মেম্বার ফরিদা বেগমের পুত্র মনিরের মালিকাধীন মৎস্য প্রজেক্টে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পেকুয়া সদর ইউপির সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল হোসেন গং এর ৫০ কানি মৎস্য প্রজেক্ট দীঘ দিন ধরে নুরুল আলম ও সদর ইউপির মহিলা মেম্বার ফরিদা বেগমের পুত্র মনির উদ্দিন গং লাগিয়ত নিয়ে মৎস্য প্রজেক্ট করে।

ঘটনার দিন রাতে একই এলাকার খলিলুর রহমানের পুত্র মাসুদ রানা, বজল আহম্মদের পুত্র বেলাল উদ্দিন, মোফাজ্জল আহম্মদের পুত্র নাজিম উদ্দিন, ফারুক, হোছাইনের পুত্র রহিম সহ আরো ১০/১৫ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা মৎস্য প্রজেক্টে গিয়ে প্রজেক্টের লোকজনকে মারধর করে এবং বেড়িবাধ কেটে মৎস্য প্রজেক্ট থেকে মাছ লুট করে। পরে প্রজেক্টের মালিকরা খবর পেয়ে প্রজেক্টে গিয়ে সন্ত্রাসীদের কে ধাওয়া দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা প্রজেক্টের মালিক নুরুল আলমের বসতঘরে হামলা চালিয়ে তার যুবতীকে মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এসময় বাধা দিলে সন্ত্রাসীরা নুরুল আলমের স্ত্রী খদিজা বেগম কে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে দুই ভরি স্বর্ণলংকার এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

এ ঘটনার পর পরই আহতদের কে হাসপাতালে আনতে চাইলে সন্ত্রারী আবারো বেপরোয়া হয়ে আহতদেরকে বাধা দেয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ ব্যাপারে প্রজেক্টের মালিক মনির অভিযোগ করেন সন্ত্রাসীরা আমার মৎস্য প্রজেক্টে হামলা চালিয়ে প্রজেক্টের লোকজনকে মারধর করে মালামাল ও মাছ লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে জানতে পেকুয়া থানার ওসি হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।   

Exit mobile version