parbattanews

পেকুয়ায় রহস্যজনক এক ব্যক্তির মৃত্যু

image_39663

উপজেলা প্রতিনিধি, পেকুয়া :

কক্সবাজারের পেকুয়ায় রহস্যজনক ভাবে এক ব্যক্তির মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টায় উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আন্নারআলী মাতবর পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা য়ায়, ওই এলাকার মৃত: কবির আহম্মদের পুত্র নেছার আহম্মদ (৬৮) বাড়ির একটি গাছের সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় লাশ দেখে এলাকার লোকজন এসে লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে পেকুয়া থানার ওসি হাবিবুর রহমান পুলিশ নিয়ে গিয়ে লাশটি থানায় নিয়ে আসে।

প্রত্যক্ষদূর্শী সূত্রে জানা যায়, পিতা নেছার আহম্মদ ও তার বড় ছেলে প্রবাসী সাহাব উদ্দিনের মধ্যে বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছে। স্থানীয়ভাবে কিছুদিন আগে পিতা ও পুত্রের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। এলাকাবাসী জানান, ঘটনার ২দিন আগে নেছার আহম্মদের যাবতীয় সম্পক্তি তাহার ২য় স্ত্রী রেনু আরা বেগমকে রেজিস্ট্রি করে দেয়। ঘটনার দিন সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় তাহার ব্যবহৃত মোবাইল সেট ও পকেটে থাকা টাকা পয়সা তাহার ছোট মেয়েকে দিয়ে যায়। কিছু দিন আগে বড় ছেলে ও তার মধ্যে বিরোধী জায়গায় আত্মহত্যা করে ঘরে সু:খে বসবাস করতে দেবে না বলেও প্রকাশ্য জানিয়ে দিয়েছেন সে।

এদিকে নিহত নেছার আহম্মদের স্ত্রী রেনু আরা বেগম জানান, আমার স্বামীর সাথে আমার স্বামীর বড় স্ত্রীর ছেলে সাহাবউদ্দিনের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলছে। আমার স্বামীকে তার আগের স্ত্রীর পুত্র সাহাব উদ্দিন জায়গা জমির লোভে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে আমি হত্যার সাথে জড়িতদের শাস্তি দাবী করছি।

এ ব্যাপারে পেকুয়া থানার ওসি হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লাশটি এখন ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে ঘটনার মূল রহস্য বের হবে।

নেছারের মৃত সম্পর্কে জানতে চাইলে ওসি এ প্রতিবেদককে জানান লাশের গায়ে কোন ধরণের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

Exit mobile version