নিজস্ব প্রতিনিধি:
পেকুয়ায় পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি আব্দুল গফুর প্রকাশ বাদশাহ (২৫) উপজেলার উজানটিয়া ইউনিয়নের পুর্ব নুরীরপাড়া এলাকার মৃত. লেদুমিয়ার ছেলে।
গতকাল বুধবার গভীর রাতে পেকুয়া থানার এএসআই নাজির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নুরীরপাড়া এলাকা থেকে গ্রেফতার করে।
এএসআই নাজির হোসেন জানিয়েছেন, আব্দুল গফুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলায় সাড়ে তিন বছর সাজা রয়েছে। গতকাল তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
