parbattanews

পেকুয়া জারালবুনিয়া গাড়ি স্টেশনে ডাকাতি : ২০ লাখ টাকার মালামাল লুট

 

স্টাফ রিপোর্টার, কক্সবাজার :

পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারালবুনিয়া গাড়ি স্টেশনে আজ মঙ্গলবার ভোররাতে গণ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের মারধরে স্টেশনের নৈশ প্রহরী সহ ১০ জন আহত হয়। ডাকাতরা নগদ টাকা সহ ২০ লাখ টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, ২৫/৩০ জনের অস্ত্রধারী একদল ডাকাত ওই স্টেশনে হানা দেয়। ডাকাত দল নৈশ প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকানপাট ভাংচুর ও কর্মচারীদের মারধর করে। পরে মূল্যবান মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

পেকুয়া উপজেলার পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু এবং ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তবে পেকুয়া থানার ওসি হাবিবুর রহমান বিষয়টি সকালে না জানলেও এখন খবর নিচ্ছেন বলে সাংবাদিকদের জানান।

Exit mobile version