parbattanews

পেকুয়া বাজারে গণবিজ্ঞপ্তি অমান্য করে আ’লীগের মিছিল

নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
পেকুয়া বাজারে গণবিজ্ঞিপ্তি অমান্য করে উপজেলা আ’লীগের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ মে বিকাল ৩ টায় পেকুয়া বাজারস্থ আ’লীগের অফিস থেকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আ’লীগ নেতা ওয়াহিদুর রহমান ওয়ারেচীর নেতৃত্বে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সংগঠন প্রদক্ষিণ করে পুনরায় অফিসে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা বারেক, ছাত্রনেতা কফিল উদ্দিন, শাহেদ প্রমুখ। উল্লেখ যে পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজারের প্রতিদিন অভ্যন্তরে অব্যাহত অস্ত্রধারী সন্ত্রাসীদের মহড়ার দেওয়ার কারণে ব্যবসায়ীদের মাঝে আতংক এবং লোকসানের কারণে ব্যবসায়ীদের ধর্মঘট ও দাবীর প্রেক্ষিতে পেকুয়া উপজেলা প্রশাসন বাজারে কোন ধরণের সভা সমাবেশ ও মিছিল না করার জন্য অনিদিষ্ট কালের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে। গত ৮ মে সকালে পেকুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রট মীর শওকত হোসেন পেকুয়া বাজারে গিয়ে জনসমুখে এ আদেশ দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পেকুয়া কবির আহমদ চৌধূরীর বাজারে সম্প্রতি সময় ধরে রাজনীতিক ইসুৎ নিয়ে বহিরাগত অস্ত্রধারীদের আনাগোনা সহ আ’লীগের দু গ্র“পের দ্বন্দ নিয়ে বাজারে অব্যাহত হামলা ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করায় এবং ব্যবসায়ী ও ক্রেতাবিক্রেতাদের যানমালের রক্ষার্থে বাজার সীমানায় কোন ধরণের রাজনৈতিক সভা সমাবেশ ও মিছিল এবং বেশি লোকজন অবস্থান না করার জন্য অনিদিষ্টকালের গণবিজ্ঞপ্তি জারী করা হয়েছে। কেউ এ আদেশ অমান্য করে সভা সমাবেশ করলে তা অবৈধ বলে গণ্য করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়।         

এ ব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মীর শওকত হোসেন এ প্রতিনিধিকে জানিয়েছেন বিষয়টি যাচাই বাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Exit mobile version