প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা


ছবি : সংগৃহীত।
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে শুরু হয়েছে।

প্রথম ধাপে সংসদ নির্বাচনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। তাদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদ সদস্যদের শপথই আগে পড়ানো হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২০৯টি আসন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়লাভ করেছেন।

ঘটনাপ্রবাহ: তারেক রহমান, বিএনপি, শপথ
Facebook Comment

















