parbattanews

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়। শনিবার ৬ জুন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে বিকাল ৩টায় শুরু হওয়া সভাটি সন্ধ্যা ৬টা ২০মিনিটে সমাপ্ত হয়।

সভায় সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, এমপি সঞ্চালকের দায়িত্ব পালন করেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে বলেন, সভায় স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারদলীয় সংসদ সদস্যদের এ সভায় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নেন সরকারদলীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা।

সভায় সমাপনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

Exit mobile version