parbattanews

প্রেমিকের চুল- ফাতেমা ইরাজ

প্রেমিকের চুল
ফাতেমা ইরাজ

আমার হাতের মুঠোয়
তোমার একমুঠো ঝাঁকড়া চুল
তুলে ধরো ঠোঁট
ফোটাবো প্রেমের ফুল।

আমি আলতো হাতে কাটবো বিলি
তুমি সাতরে এসো, এ কূল,
শক্ত করে জড়াও আমায়
গায়ে মাখবো প্রেমের শিউলি বকুল!

বিলি কাটতে কাটতে তোমায়
বকুলের সুগন্ধের মতো মাখবো গলে।
আমার ঠোঁট, চোখ আর শিফনে ঢাকা নাভী
কখন যেন তোমাতে গেছে ঢলে।

Exit mobile version