আমেরিকার সাথে পারমাণবিক আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
সোমবার দেশটির বার্তা সংস্থা ফার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপ এড়াতে একটি চুক্তির ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছিলেন।
ফার্সের প্রতিবেদনে নাম প্রকাশ না করা এক সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দ্বার উন্মুক্ত করার নির্দেশ দিয়েছেন। সংস্থাটি আরও জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্র পারমাণবিক ইস্যুতে আলোচনা করবে, যদিও আলোচনার কোনও তারিখ রিপোর্ট লেখা পর্যন্ত নির্ধারণ করা হয়নি।
সূত্র : ফ্রান্স২৪, আল-আরাবিয়া, টাইমস অব ইসরায়েল, আরএফআই, এএফপি
