ফুটবলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চান রাঙামাটির বীতশোক চাকমা


পার্বত্য জেলা রাঙামাটিতে জন্ম ফুটবলার বীতশোক চাকমার। জন্মের তিন বছর পর মা বাবার সাথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। গোল করার স্টাইল, বল ধরার ব্যাপার, দৌড়ানো, টেকনিক্যাল স্কিল সবকিছুতেই ভিন্ন এক সৌন্দর্যের সমাহার। বিশ্বাসটা বুকে চেপে রেখেছেন ফুটবলে বাংলাদেশের হয়ে একদিন প্রতিনিধিত্ব করবেন বীতশোক চাকমা।
যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠলেও বীতশোক চাকমা শেখড়ের টানে দেশে এসেছেন বার বার। এবারের আসাটা কিছুটা ভিন্ন। রেড এন্ড গ্রিন ফিউচার স্টারের হয়ে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে প্রতিযোগিতামূলক ফুটবল খেলবেন লাতিন বাংলা সুপার কাপে। এই ফুটবলারের স্বপ্ন একদিন খেলবেন আয়াক্সের হয়ে।
চলতি বছর জুনের ট্রায়ালে সবাইকে মুগ্ধ করেছিলেন। কিন্তু ডাক পাওয়া হয়নি জাতীয় দলে। সেই বীতোশোক চাকমা আবারো ঢাকায় লাতিন বাংলা সুপার কাপ খেলতে। তাঁর আশা, একদিন ঠিকই প্রতিনিধিত্ব করবেন তিনি বাংলাদেশের লাল-সবুজের হয়ে। বাংলাদেশের পারফেক্ট নাইন হতে চান বীতশোক। স্পেন-জার্মানির লীগেও খেলার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার।
জুনের ট্রয়ালে মাঠ মাতিয়ে নিজের জাত চিনিয়ে গিয়েছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার বীতশোক চাকমা। তাতেই বাংলাদেশে তৈরি করে ফেলেছেন ছোটখাট একটা ফ্যানবেইজ। ভক্তরা বলছেন, বীতশোক চাকমা বাংলাদেশ ফুটবলের আধার ঘরের আলো। মাত্র ১৮ বছর বয়সী এই ফুটবলার হতে পারেন লাল সবুজের জার্সিতে একজন পারফেক্ট নাম্বার নাইন। বীতশোকের জন্য অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকা ফুটবলার হয়ে উঠুক, এমন শুভ কামনা জানিয়ে মন্তব্য করেছেন।
বাফুফে থেকে এ পর্যন্ত কেউ যোগাযোগ করেছে কীনা জানতে চাইলে তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রতিবেদককে বলেন, ‘বাফুফে থেকে কেউ যোগাযোগ করেনি। তবে আমার বিশ্বাস আমি একদিন বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করব। জার্মানি অথবা স্পেনের লীগে খেলার চেষ্টা করছি। বাংলাদেশের মানুষ আমাকে লাল সবুজ জার্সিতে খেলার আগেই এতো ভালোবাসে। এই অনুভূতি বলে বোঝাতে পারবো না। হামজা, শমিত ভাইয়েরা এখন বাংলাদেশের হয়ে খেলে। আমি সুযোগ পেলে স্কোরিং সমস্যা কাটাতে চেষ্টা করব।’
বাফুফে থেকে কেউ যোগাযোগ করেনি তাতে আপসেট নন তিনি। বিশ্বাসটা বুকে চেপে রেখেছেন বাংলাদেশের হয়ে একদিন প্রতিনিধিত্ব করবেন বীতশোক চাকমা। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়া এই ফুটবলারের বাবাও পড়তেন বুয়েটে। মা পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। প্রাথমিক টার্গেট জার্মানি কিংবা স্পেনের কোনো লিগে খেলা। ভীষণ বিনয়ী এই ফুটবলারের চুলের বাহারি ডিজাইন তার ফ্যাশনের অন্যতম স্টাইল।


















