parbattanews

ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন।

এর আগে, গত শনিবার (১০ জানুয়ারি) সবার জনসমর্থনে আগামী নির্বাচনে লড়াই করার কথা জানিয়ে জারা বলেছিলেন, এখন প্রতীকের জন্য আবেদন করবো। আমাদের পছন্দ ফুটবল মার্কা। আমরা সেটা নিয়ে আবেদন করবো। তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর তাসনিম জারা সাংবাদিকদের বলেন, গত কয়েকদিন ধরে ঢাকা–৯ আসনের খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন তিনি। এ সময় প্রায় প্রতিদিনই কেউ না কেউ জানতে চেয়েছেন, তাকে সমর্থন করতে চাইলে ব্যালট পেপারে কোন প্রতীকে ভোট দিতে হবে। প্রতীক বরাদ্দের মাধ্যমে সেই প্রশ্নের স্পষ্ট উত্তর আজ পাওয়া গেছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে ডা. তাসনিম জারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Exit mobile version